রাজস্থলীতে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান ক্যাম্প
রাজস্থলীতে বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান ক্যাম্প
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলামুখ পাড়ায় বিনামূল্যে গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান এবং কৃমিনাশক বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কারিতাস বাংলাদেশের পিএইচইপি-৩ প্রকল্পের উদ্যোগে আয়োজিত ক্যাম্পে ৬০টি গরুকে তড়কা রোগের টিকা, ১৫০টি মুরগিকে
আরডিভি/ভিসিআরডিভি টিকা এবং গরু, ছাগল ও শূকরের জন্য ৯০টি কৃমিনাশক বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নোমানের নেতৃত্বে ক্যাম্পে প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. মামুন সিকদার, মাঠসহায়ক সুকান্ত কুমার তঞ্চঙ্গ্যা ও পংমে মারমা সহযোগিতা করেন। এ সময় উপকারভোগীদের মধ্যে ধর্মরাজ তঞ্চঙ্গ্যা, রিপনা তঞ্চঙ্গ্যা, জবা তঞ্চঙ্গ্যা ও তরুণ সেন উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স