ঢাকা , সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার দৌলতপুরে সন্দেহভাজন মা'দ'ক কারবারি ও স'ন্ত্রা'সী'দে'র সঙ্গে এসআরবির গুলি বিনিময়, প'রি'ত্য'ক্ত অবস্থায় অ'স্ত্র-গু'লি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৬ ১৪:০৮:০১
খুলনার দৌলতপুরে সন্দেহভাজন মা'দ'ক কারবারি ও স'ন্ত্রা'সী'দে'র সঙ্গে এসআরবির গুলি বিনিময়, প'রি'ত্য'ক্ত অবস্থায় অ'স্ত্র-গু'লি উদ্ধার খুলনার দৌলতপুরে সন্দেহভাজন মা'দ'ক কারবারি ও স'ন্ত্রা'সী'দে'র সঙ্গে এসআরবির গুলি বিনিময়, প'রি'ত্য'ক্ত অবস্থায় অ'স্ত্র-গু'লি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক

খুলনার দৌলতপুরে সন্দেহভাজন মাদক কারবারি ও সন্ত্রাসীদের সঙ্গে এসআরবির গুলি বিনিময়, পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার ১। অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে এসআরবি ফোর্সেস অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ২। এরই ধারাবাহিকতায় এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৬ নভেম্বর ২০২৬ ইং তারিখ, রাত ০২:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনার দৌলতপুর থানাধীন ০৫নং ওয়ার্ডস্থ পুরাতন সাতক্ষীরা রোড

সংলগ্ন কেডিএ মাঠ এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে অজ্ঞাতনামা মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীগণ এসআরবির সদস্যদের প্রতিরোধ করার চেষ্টা করলে এসআরবি সদস্য কর্তৃক ০৩ রাউন্ড শটগান বুলেট ফায়ার করা হয়। এমতাবস্থায় মাদক কারবারি এবং সন্দেহভাজন ব্যক্তিগণ রাতের আঁধারে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে এসআরবি-৬ এর আভিযানিক দল *পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করে*। 

উদ্ধারকৃত বিদেশি পিস্তল ও গুলি উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি খুলনার দৌলতপুর থানায় সাধারণ ডায়েরির (জিডি) প্রক্রিয়া চলমান রয়েছে। ৪। মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান রোধে এসআরবি-৬ এর অভিযান চলমান থাকবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ