যশোরের ঝিকরগাছা এলাকায় অ'ভি'যা'ন চালিয়ে একটি এয়ান শুটারগানসহ একজন অ'স্ত্র'ধা'রী'কে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প।
আপডেট সময় :
২০২৬-১১-১৬ ১৩:৫৬:৫৮
যশোরের ঝিকরগাছা এলাকায় অ'ভি'যা'ন চালিয়ে একটি এয়ান শুটারগানসহ একজন অ'স্ত্র'ধা'রী'কে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প।
নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা এলাকায় অভিযান চালিয়ে একটি এয়ান শুটারগানসহ একজন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্প। ১। এসআরবি ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ২। এরই ধারাবাহিকতায় অদ্য ১৫ নভেম্বর ২০২৬ ইং তারিখ, ২৩:১০ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন নাভারন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি হলেন *১। মোঃ রাকিব হোসেন (৩৫),* পিতা: আবুল হাসেম, সাং: ইসলামপুর, থানা: ঝিকরগাছা, জেলা: যশোর। ৩। অভিযানকালে ধৃত আসামি মোঃ রাকিব হোসেন এর চায়ের দোকানে তল্লাশি চালিয়ে তার দেখানো ও বের করে দেওয়া মতে *১। একটি ওয়ান শুটারগান ২। একটি কার্তুজ* উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলমত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ পূর্বক গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যশোর জেলার ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। মামলা রুজু শেষে উদ্ধারকৃত আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ৪। স্কোয়াড্রন লীডার মো ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-৩, যশোর
জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে এসআরবির চলমান অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স