ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হা'ম'লা, ভা'ঙ'চু'র ও অ'গ্নি'সং'যো'গ, গ্রে'প্তা'র ৫

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৫ ২২:২৬:৪৫
রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হা'ম'লা, ভা'ঙ'চু'র ও অ'গ্নি'সং'যো'গ, গ্রে'প্তা'র ৫ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হা'ম'লা, ভা'ঙ'চু'র ও অ'গ্নি'সং'যো'গ, গ্রে'প্তা'র ৫
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধারে একটি খাবারের দোকানে পূর্বশত্রুতার জেরে সশস্ত্র হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। রোববার (১৫ নভেম্বর) রাত ৩টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানাধীন কমিশনার গলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে এসআরবি-৫-এর একটি দল। গ্রেপ্তারকৃতরনা হলো: খরবোনা নদীর ধারের বাসিন্দা জিয়ারুল (৩৮), মোঃ আল আমিন (৩৮), শিমুল (২৮), জিসান (২১) ও মোঃ মিঠুন (৫৩)। এসআরবি জানায়, রবিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পূর্বশত্রুতার জেরে আসামিরা দলবদ্ধ হয়ে খরবোনা নদীর ধারে শ্মশানের দেয়ালসংলগ্ন মোসাঃ মিলির খাবারের দোকানে সশস্ত্র হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে দোকানটির ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় ভুক্তভোগী মিলি বাদী হয়ে বোয়ালিয়া থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে চার এজাহারনামীয় আসামি ও তদন্তে পাওয়া একজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে এসআরবি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।#


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ