লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের প্রলোভনে ধ'র্ষ'ণ মা'ম'লা'র প্রধান আ'সা'মি'কে গাজীপুর হতে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি।
লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের প্রলোভনে ধ'র্ষ'ণ মা'ম'লা'র প্রধান আ'সা'মি'কে গাজীপুর হতে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি।
নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গাজীপুর হতে গ্রেফতার করেছে এসআরবি। ১। এসআরবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার প্রধান আসামি প্রধান আসামি মোঃ মজিদুল ইসলাম ওরফে আলমকে গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা হতে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। ১৫ নভেম্বর ২০২৬ তারিখ দুপুরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ মজিদুল ইসলাম ওরফে আলম লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন দোলাপাড়া গ্রামের মোঃ আজিজার রহমান এর ছেলে। ৩। মামলার এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী নারী তার নানা-নানীর বাড়িতে বসবাস করেন। এক বছর আগে আসামি মজিদুল ইসলামের সাথে ঐ নারীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ০১ জুলাই, ২০২৬ তারিখ ভুক্তভোগী নারীর বাড়িতে কেউ না থাকায় রাত ১১.৩০ ঘটিকায় মজিদুল গোপনে ঐ নারীর ঘরে প্রবেশ করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। উক্ত ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী ঐ নারী মজিদুলকে বিয়ের কথা বললে মজিদুল ও তার সহযোগীরা ভুক্তভোগী নারীকে শ্লীলতাহানী করে বাড়ি থেকে বের করে দেয়। এই ঘটনায় ভুক্তভোগী ঐ নারী বাদী হয়ে লালমনিরহাট জেলা হাতীবান্ধায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং১৬)। ৪। মামলা দায়েরের পরে অভিযুক্তকে গ্রেফতার করতে এসআরবি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩, সদর কোম্পানী, রংপুর এবং এসআরবি-১, সিপিএসসি, গাজীপুর ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল ১৫ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ০১.০০ ঘটিকায় গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন বাহাদুরপুর তুলসীভিটা
সংলগ্ন জাহাঙ্গীর এর বাড়িতে অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ মজিদুল ইসলাম ওরফে আলমকে গ্রেফতার করে। ৫। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে এসআরবি এর এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ..মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স