ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ , ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে এসআরবি-১৩ এর মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'নে ১৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রে'ফ'তা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৫ ১৫:৩১:০৮
দিনাজপুরে এসআরবি-১৩ এর মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'নে ১৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রে'ফ'তা'র দিনাজপুরে এসআরবি-১৩ এর মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'নে ১৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রে'ফ'তা'র
নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরে এসআরবি-১৩ এর মাদকবিরোধী অভিযানে ১৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার।* ১। 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে। ২। দিনাজপুরের বীরগঞ্জে ১৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গত রাতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো বীরগঞ্জ থানাধীন রসুলপুর গ্রামের মোঃ জামাল উদ্দীনের ছেলে মোঃ আবু সাইদ ইসলাম (৩৮) এবং কাহারোল থানাধীন কাশিপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মোঃ রাব্বী ইসলাম (২৩)। ৩। এসআরবি-১৩ এর চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৫ নভেম্বর, ২০২৬

তারিখ রাত ০৩.১৫ ঘটিকায় দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন রসুলপুর গ্রামের জামাল উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনাকালে আসামিদের দেহ তল্লাশী করে ১৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। এসময়, অবৈধ মাদক নিজ হেফাজতে রাখার অপরাধে ঐ দুইজনকে গ্রেফতার করা হয়। ৪। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

..মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ