ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর ও রংপুরে পৃথক অ'ভি'যা'ন চালিয়ে ২০ পিস ই'য়া'বা ও ১৬ কেজি গাঁ'জা'স'হ দুইজনকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৪ ১৩:৩৬:২০
দিনাজপুর ও রংপুরে পৃথক অ'ভি'যা'ন চালিয়ে ২০ পিস ই'য়া'বা ও ১৬ কেজি গাঁ'জা'স'হ দুইজনকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩। দিনাজপুর ও রংপুরে পৃথক অ'ভি'যা'ন চালিয়ে ২০ পিস ই'য়া'বা ও ১৬ কেজি গাঁ'জা'স'হ দুইজনকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩।
নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর ও রংপুরে পৃথক অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও ১৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে এসআরবি-১৩। ১। 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে। ২। দিনাজপুরের কাহারোল এবং রংপুর

মহানগরীর সিও বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। ১৪ নভেম্বর পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। ৩। এসআরবির চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ১৪ নভেম্বর, ২০২৬ তারিখ ভোর ০৫.৪৫ ঘটিকায় দিনাজপুর জেলার কাহারোল থানাধীন বাইশপুর গ্রামের মোঃ ছাত্তারের বাড়িতে অভিযান পরিচালনা করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এসময়, বাড়ির মালিক মোঃ ছাত্তার (৪৫), পিতা- মোঃ আজিম উদ্দিন'কে গ্রেফতার করা হয়। ৪। পৃথক অপর একটি অভিযানে একই তারিখ সকাল ০৮.৩০ ঘটিকার সময় সিপিএসসি, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন কেল্লাবন্দ সিও বাজার এলাকায় রংপুর হতে সৈয়দপুরগামী পাকা রাস্তার ওপর রাকিব এক্সপ্রেস নামের একটি বাসে (রেজিঃ নং- রংপুর মেট্টো-ব ১১-০০২৯) অভিযান পরিচালনা করে ১৬ কেজি গাঁজা জব্দ করে। এসময়, ঐ বাসের যাত্রী মোঃ সুমন মিয়া (৩৫), পিতা- মোঃ জাকির হোসেন, সাং- ভাটেরা (জঙ্গলপুর), থানা- কুমিল্লা সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা'কে মাদক নিজ হেফাজতে রেখে পরিবহণের অপরাধে গ্রেফতার করা হয়। ৫। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। ..মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষ


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ