ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১০ দিন আইসিইউতে মৃ'ত্যু'র সঙ্গে ল'ড়ে হার মানলেন ঢাবি শিক্ষার্থী বায়েজিদ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৪ ০২:৩২:৫৭
১০ দিন আইসিইউতে মৃ'ত্যু'র সঙ্গে ল'ড়ে হার মানলেন ঢাবি শিক্ষার্থী বায়েজিদ ১০ দিন আইসিইউতে মৃ'ত্যু'র সঙ্গে ল'ড়ে হার
নিজস্ব প্রতিবেদক

মস্তিষ্কে জটিলতা নিয়ে টানা ১০ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মাসুদ বায়েজিদ। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাসুদ বায়েজিদ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। জানা যায়, গত ৩ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঘরে মিলল বাবা ও ২ মেয়ের লাশ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে ঘরে মিলল বাবা ও ২ মেয়ের লাশ, স্ত্রী-শাশুড়ি-শ্যালিকা হেফাজতে মাসুদ বায়েজিদের গ্রামের বাড়ি বরগুনা জেলার সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সহপাঠী ও বন্ধু নাজমুস সাকিব। বন্ধুকে স্মরণ করে সামাজিক

যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষে ছবিগুলো যখন তুলেছিলাম, তখন কল্পনাও করিনি একদিন তোর অকালে চলে যাওয়ার শোকবার্তায় পোস্ট করতে হবে। আমার বন্ধু, জহু হলের সবচেয়ে ভদ্র ছেলেটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভদ্র ছেলেটি আজ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে।’ শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী মো. জহির রায়হান রিপন বলেন, ‘বায়েজিদ ভাই গত কিছুদিন ধরে ব্রেইনের জটিলতা নিয়ে মুগদা মেডিকেলের আইসিইউতে ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ৯টার দিকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। তার মতো এত নম্র, ভদ্র ও মার্জিত স্বভাবের সিনিয়র ভাই আমি দেখিনি।’ এ বিষয়ে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো.

নুরুল আমিন বলেন, শিক্ষার্থীরা তাকে মাসুদ বায়েজিদের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে তিনি মারা গেছেন। এদিকে, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মাঠে মাসুদ বায়েজিদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ