ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় নি'ষি'দ্ধ আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রে'ফ'তা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৪ ০২:১১:০৮
নেত্রকোনায় নি'ষি'দ্ধ আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রে'ফ'তা'র নেত্রকোনায় নি'ষি'দ্ধ আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রে'ফ'তা'র
নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনার বিভিন্ন উপজেলায় নাশকতা, সন্ত্রাসবিরোধী আইন এবং বিশেষ ক্ষমতা আইনে করা পৃথক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার সাতটি থানায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযানে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে নেত্রকোনা মডেল থানা এলাকায়। মডেল থানার ওসি আবুল খায়ের জানান, সদর উপজেলায় আওয়ামী লীগের উপজেলা সহসভাপতি, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে দুর্গাপুরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্গাপুর থানার ওসি খন্দকার

শাকের আহমেদ জানান, তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক রয়েছেন। নাশকতার মামলায় পূর্বধলা থানা এলাকা থেকে এক যুবলীগ নেতা, কলমাকান্দায় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা, মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক যুগ্ম আহ্বায়ককে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট থানা-পুলিশ। অন্যদিকে বারহাট্টা থেকে ওয়ার্ড পর্যায়ের এক আওয়ামী লীগ সাধারণ

সম্পাদক ও আটপাড়া থেকে এক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার ওসি চম্পক দাম ও আটপাড়া থানার ওসি মো. জোবায়দুল আলম।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ