শ্যামলীতে চাঁ'দা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গু'লি
শ্যামলীতে চাঁ'দা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গু'লি
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শ্যামলীতে অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ ঘটনা ঘটে। এতে ফার্মেসির কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনুরাগ রেস্টুরেন্ট ও ফার্মেসির ভবনটির মালিক আওয়ামী লীগের সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন। তবে প্রতিষ্ঠানটি পরিচালনা করেন তার ভাই জুয়েল তালুকদার।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স