চট্টগ্রামে চেকপোস্টে দুই এলজিসহ অ'স্ত্র'ধা'রী গ্রে'প্তা'র
চট্টগ্রামে চেকপোস্টে দুই এলজিসহ অ'স্ত্র'ধা'রী গ্রে'প্তা'র
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্টে দুটি দেশীয় তৈরি এলজিসহ ওমর ফারুক (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) আকবরশাহ থানা-পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোছাইনের নেতৃত্বে পুলিশের একটি দল সিটি গেট এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওমর ফারুককে দুটি দেশীয় তৈরি এলজিসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওমর ফারুক নোয়াখালীর বেগমগঞ্জ থানার কৃষ্ণারামপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবুল আজাদ। পুলিশ জানায়, এ ঘটনায় ওমর ফারুকের বিরুদ্ধে আকবরশাহ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স