ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া পৌরসভায় “Recycle Bangla” নামের একটি Waste Recycling App এর যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১৩ ০০:০৭:২৯
কুষ্টিয়া পৌরসভায় “Recycle Bangla” নামের একটি Waste Recycling App এর যাত্রা শুরু কুষ্টিয়া পৌরসভায় “Recycle Bangla” নামের একটি Waste Recycling App এর যাত্রা শুরু
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :

পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও সমৃদ্ধ কুষ্টিয়া পৌরসভা গড়ার লক্ষ্যে প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে “Recycle Bangla” নামের একটি Waste Recycling App যাত্রা শুরু করলো। বৃহস্পতিবার (১২ নভেম্বর) কুষ্টিয়া পৌরসভায় অ্যাপটির আনুষ্ঠানিক লঞ্চিং উপলক্ষে একটি কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্সে অ্যাপটির কার্যক্রম, বর্জ্য পুনর্ব্যবহারের সম্ভাবনা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও জনবান্ধব করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয় এবং একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও সমৃদ্ধ

পৌরসভা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। উক্ত কনফারেন্সে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানব সম্পদ) ও কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মো: মিজানুর রহমান চঞ্চল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: সোহেল রানা, সহকারী প্রকৌশলী (পূর্ত) এস এম রুহুল আমিন, সহকারী প্রকৌশলী (পানি ও পয়ঃনিষ্কাশন) সাবিনা ইসলাম, শহর পরিকল্পনাবিদ রানভীর আহমেদ, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। এছাড়াও অ্যাপটির ডেভেলপার টিমের প্রধানসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় আয়োজকরা বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার, সচেতন নাগরিক এবং সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠবে পরিচ্ছন্ন ও সমৃদ্ধ কুষ্টিয়া।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ