ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নলছিটিতে ওসি সোহাগ যোগদানের ১৪৪ দিনে ৬৯ মা'দ'ক মা'ম'লা'য় গ্রে'প্তা'র ৯৮, স'ন্ত্রা'স'বি'রো'ধী আইনে ২৩ জন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১২ ২১:২০:৫৮
নলছিটিতে ওসি সোহাগ যোগদানের ১৪৪ দিনে ৬৯ মা'দ'ক মা'ম'লা'য় গ্রে'প্তা'র ৯৮, স'ন্ত্রা'স'বি'রো'ধী আইনে ২৩ জন নলছিটিতে ওসি সোহাগ যোগদানের ১৪৪ দিনে ৬৯ মা'দ'ক মা'ম'লা'য় গ্রে'প্তা'র ৯৮, স'ন্ত্রা'স'বি'রো'ধী আইনে ২৩ জন
মশিউর রহমান রাসেলঃ

ঝালকাঠির নলছিটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ দায়িত্ব গ্রহণের পর মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের তৎপরতা বেড়েছে। অপরাধ নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে থানা পুলিশ। গত ২১ জুন থেকে ১২ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রায় সাড়ে চার মাসে মাদকবিরোধী অভিযানে ৬৯টি মামলা দায়ের এবং ৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ডেভিল হান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দুই অভিযানে মোট ১২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ওসি তৌহিদুজ্জামান দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান, নিয়মিত টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছেন। মাদক ব্যবসা ও সেবন, জুয়া, চুরি, ছিনতাই, ইভটিজিং এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। ধারাবাহিক অভিযানের ফলে অপরাধীদের মধ্যে পুলিশের তৎপরতা নিয়ে সতর্কতা তৈরি হয়েছে। মাদকবিরোধী অভিযানের পাশাপাশি ডেভিল হান্ট কার্যক্রমেও উল্লেখযোগ্য তৎপরতা দেখিয়েছে নলছিটি থানা পুলিশ। এ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৩ নেতাকর্মীকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সময়ে দপদপিয়া খয়রাবাদ সেতু এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের ঘটনায় একটি সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। অন্যদিকে, উপজেলার বিভিন্ন স্থানে জুয়ার আসর বন্ধেও অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে দুটি জুয়ার আসরে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে মামলা করেছে পুলিশ। রাস্তাঘাটে ইভটিজিং প্রতিরোধ এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণেও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, ওসি তৌহিদুজ্জামান দায়িত্ব নেওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ বেড়েছে। ভুক্তভোগীরা নির্ভয়ে নিজেদের সমস্যা ও

অভিযোগ নিয়ে থানায় যেতে পারছেন। দলমত নির্বিশেষে মানুষের কথা শোনা এবং অভিযোগের বিষয়ে গুরুত্ব দেওয়ায় তিনি স্থানীয়দের মধ্যে জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের কারণে মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদকের বিস্তার কমার পাশাপাশি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। এর আগে ওসি তৌহিদুজ্জামান সোহাগ খুলনা মেট্রোপলিটনের একাদিক থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অভিজ্ঞতা নিয়ে তিনি নলছিটি থানায় যোগ দেন। এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘আমি প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা। নিজের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছি। মানুষ ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। স্থানীয় নাগরিক, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা থানা পুলিশকে সহযোগিতা করলে আরও ভালোভাবে কাজ করা সম্ভব।’ তিনি আরও বলেন, ‘শুধু কয়েকজন থানা পুলিশের পক্ষে একটি উপজেলাকে সন্ত্রাস, মাদক, ইভটিজিংসহ সব ধরনের অপরাধ থেকে দূরে রাখা সম্ভব নয়। এ জন্য স্থানীয় রাজনৈতিক নেতা,

জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকদের সহযোগিতা প্রয়োজন। সবাই সম্মিলিতভাবে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে।’ স্থানীয়দের প্রত্যাশা, পুলিশের এ ধারাবাহিক তৎপরতা অব্যাহত থাকলে নলছিটিতে অপরাধ দমনের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত হবে এবং সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বাড়বে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ