ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক অ'প'রা'ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১২ ১৯:৫৫:০০
নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক অ'প'রা'ধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও তদন্তের মানোন্নয়নে পুলিশ সুপারের নির্দেশনা স্টাফ রিপোর্টার: নেত্রকোণায় জেলা পুলিশের অক্টোবর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, মামলা তদন্তের অগ্রগতি ও গুণগত মান উন্নয়ন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার, চুরি, ডাকাতি এবং সাইবার অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন

অপরাধ দমনে জেলা পুলিশের গৃহীত কার্যক্রম বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। সভায় পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের পেশাদারত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। এ সময় তিনি মামলা তদন্তের ক্ষেত্রে নিরপেক্ষতা ও পেশাদারত্ব বজায় রাখা, তদন্তের গুণগত মান বৃদ্ধি, গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে তামিল, মাদকবিরোধী অভিযান জোরদার এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি চুরি, ডাকাতি, সাইবার অপরাধসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং থানা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশনা দেওয়া হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সব থানার অফিসার ইনচার্জ (ওসি) ও সংশ্লিষ্ট

ইউনিটগুলোকে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন পুলিশ সুপার। মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলার সব থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ