ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম ও আরওআই আল মামুন সরকারকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১২ ১৯:৪৫:৩০
নেত্রকোণায় অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম ও আরওআই আল মামুন সরকারকে বিদায় সংবর্ধনা নেত্রকোণায় অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম ও আরওআই আল মামুন সরকারকে বিদায় সংবর্ধনা
স্টাফ রিপোর্টারঃ

বদলিজনিত কারণে নেত্রকোণা জেলা পুলিশের দুই কর্মকর্তার কর্মস্থল ত্যাগ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব হাফিজুল ইসলাম এবং আরওআই জনাব আল মামুন সরকারের বদলিজনিত প্রস্থান উপলক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার জনাব মো. তরিকুল ইসলাম। অনাড়ম্বর আয়োজন হলেও আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে

বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বিদায়ী দুই কর্মকর্তার পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন। তিনি তাঁদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে তাঁদের পারিবারিক জীবনের সর্বাঙ্গীণ সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠানের একপর্যায়ে নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট জনাব

কানাই লাল সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা। অনুষ্ঠানটি বিদায়ী কর্মকর্তাদের প্রতি সহকর্মীদের আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও শুভকামনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ