ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িচংয়ে ভন্ডপীর শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরীসহ চারজনের বি'রু'দ্ধে হ'ত্যা'চেষ্টার মা'ম'লা এবং সুষ্ঠ বিচারের দা'বী'তে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১২ ১৮:৫২:১৩
বুড়িচংয়ে ভন্ডপীর শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরীসহ চারজনের বি'রু'দ্ধে হ'ত্যা'চেষ্টার মা'ম'লা এবং সুষ্ঠ বিচারের দা'বী'তে সংবাদ সম্মেলন বুড়িচংয়ে ভন্ডপীর শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরীসহ চারজনের বি'রু'দ্ধে হ'ত্যা'চেষ্টার মা'ম'লা এবং সুষ্ঠ বিচারের দা'বী'তে সংবাদ সম্মেলন
বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচংয়ে সজিব নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে মারধর, হাত-পা বেঁধে আটকে রাখা ও নির্যাতনের অভিযোগ উঠেছে শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরীসহ চারজনের বিরুদ্ধে। এ ঘটনায় কুমিল্লার আদালতে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত অন্যরা হলেন শাম তিবরীজ, মো. আরিফ ও শেখ শিবলী নুরুল্লাহ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বুড়িচং প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্যাতনের শিকার সজিবের বাবা ও মামলার বাদী মো. সেলিম মিয়া এসব অভিযোগ তুলে ধরেন। এ সময় তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। সংবাদ সম্মেলনে মো. সেলিম মিয়া অভিযোগ করে বলেন, তাঁর ছেলে সজিব দীর্ঘ ১২ বছর ধরে শেখ সাদী আব্দুল্লাহর তত্ত্বাবধানে তাঁর বাড়িতে খাদেম হিসেবে কাজ করে আসছিল। শেখ সাদী নিজেকে পীর হিসেবে পরিচয় দেওয়ায় পরকালীন কল্যাণের আশায় ইসলামী জ্ঞান ও আধ্যাত্মিক শিক্ষা অর্জনের উদ্দেশ্যে ছেলেকে সেখানে দেওয়া হয়েছিল। তবে সেখানে অবস্থানকালে ধীরে ধীরে শেখ সাদীর বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে তাঁর ছেলে অবগত হতে থাকে।

সেলিম মিয়ার দাবি, শেখ সাদী আব্দুল্লাহর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব বিষয় সম্পর্কে অবগত হওয়া এবং শেখ সাদীর প্রথম স্ত্রীকে তা জানিয়ে দেওয়ার কারণে তাঁর ছেলে সজিবের ওপর অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করা হয় বলে তিনি অভিযোগ করেন। মামলার বাদীর অভিযোগ অনুযায়ী, এরই ধারাবাহিকতায় গত ২১ অক্টোবর চুরির মিথ্যা অভিযোগ তুলে পূর্বশত্রুতার জের ধরে অভিযুক্তরা সজিবকে জোরপূর্বক আটক করেন। এ সময় তাঁর হাত-পা রশি দিয়ে বেঁধে রাখা হয় এবং ব্যবহৃত মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়। পরে শেখ সাদী ও শাম তিবরীজ মোটা কাঠের লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে সজিবের দুই হাতের বাহু, কোমর, পায়ের পাতা ও আঙুলসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ফুলে যাওয়া ও থেঁতলানো জখম হয়। অন্য অভিযুক্ত মো. আরিফ ও শেখ শিবলী নুরুল্লাহসহ বাকিরাও কিল-ঘুষি ও লাথি মেরে তাঁকে আহত করেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সেলিম মিয়া আরও অভিযোগ করেন, ঘটনার দিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সজিবকে হাত-পা বাঁধা অবস্থায় বাড়ির বাইরে ফেলে রাখা হয় এবং তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তিনি স্থানীয় ও আশপাশের লোকজনের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা

মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে মো. সেলিম মিয়া তাঁর ছেলের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ