ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার নবাবগঞ্জ হতে প্রায় ৯ লক্ষ টাকা মূল্যমানের ৩০৫৪ পিস ই'য়া'বা’স'হ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১২ ১৫:০৮:১০
ঢাকার নবাবগঞ্জ হতে প্রায় ৯ লক্ষ টাকা মূল্যমানের ৩০৫৪ পিস ই'য়া'বা’স'হ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১০ ঢাকার নবাবগঞ্জ হতে প্রায় ৯ লক্ষ টাকা মূল্যমানের ৩০৫৪ পিস ই'য়া'বা’স'হ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১০
নিজস্ব প্রতিবেদক

ঢাকার নবাবগঞ্জ হতে প্রায় ৯ লক্ষ টাকা মূল্যমানের ৩০৫৪ পিস ইয়াবা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-১০ ১। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষার লক্ষ্যে এসআরবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল ১১/১১/২০২৬ তারিখ ঢাকা জেলার নবাবগঞ্জ থানা এলাকা হতে বিপুল পরিমাণ মাদকসহ মাদক চক্রের ০১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এসআরবি-১০। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গতকাল ১১/১১/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ১৫.৪০ ঘটিকায় ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন শিকারীপাড়া এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩০৫৪ (তিন হাজার চুয়ান্ন) পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য ৯,১৬,২০০/- (নয় লক্ষ ষোল হাজার দুইশত টাকা), সহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মোঃ সিজান কাজী (২৫), পিতা- আইয়ুব আলী কাজী, সং- শিকারীপাড়া, থানা- নবাবগঞ্জ, জেলা- ঢাকা বলে জানা যায়। এসময় তার নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ৩,৪৪,০০০/- (তিন লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা) উদ্ধার করা হয়। ৩। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ইয়াবা’সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহপূর্বক ঢাকা জেলার নবাবগঞ্জ’সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

। এসআরবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। এসআরবি-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এসআরবির অভিযান অব্যাহত থাকবে। *তপন সরকার* *সিনিঃ সহকারী পুলিশ সুপার* সহকারী পরিচালক (মিডিয়া) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ