ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে নি'ষি'দ্ধ সংগঠন আওয়ামীলীগের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১১ ২২:২৫:৪৮
বোয়ালখালীতে নি'ষি'দ্ধ সংগঠন আওয়ামীলীগের মশাল মিছিল বোয়ালখালীতে নি'ষি'দ্ধ সংগঠন আওয়ামীলীগের মশাল মিছিল
নিজস্ব প্রতিবেদক

এম মনির চৌধুরী রানা চট্টগ্রামের বোয়ালখালীতে ফেসবুকে আগাম ঘোষণা দিয়ে মশাল মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ মিছিল করেছে বলে জানা গেছে। এ সংক্রান্ত ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও মোহাম্মদ ইফতু নামের একটি ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। এর আগে দুপুরে একই আইডি থেকে অবরোধের বিষয়ে আগাম ঘোষণা দেওয়া হয়েছিল। এতে তিনি উল্লেখ করেছেন, ৫ আগস্ট পরবর্তীতে প্রথমবারের মতো বোয়ালখালী যুবলীগ ছাত্রলীগের অবরোধ ও মশাল মিছিল।

ভিডিওটিতে, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে সহ বিভিন্ন ধরণের স্লোগান দিতে দেখা যায়। ছাত্রলীগের অবরোধ কর্মসূচি ঘিরে নাশকতা ও জান মালের ক্ষয়ক্ষতি রোধে দিনভর পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে টহল দিতে দেখা গেছে। এছাড়া বোয়ালখালীর বিপ্লবী দেশপ্রেমিক ছাত্র-জনতার ব্যানারে অবরোধের নামে আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে সন্ধ্যায় মোটর সাইকেল মিছিল করেছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)

মোজাফফর হোসেন বলেন, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। একটি ভিডিও ফেসবুকে দেখেছি। এতে এটি বোয়ালখালী হয়েছে বলে দাবি করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ