ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় স্ত্রীকে মা'র'ধ'রে'র অ'ভি'যো'গে ইউপি চেয়ারম্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১১ ১৩:০৬:৩৯
ব্রাহ্মণপাড়ায় স্ত্রীকে মা'র'ধ'রে'র অ'ভি'যো'গে ইউপি চেয়ারম্যান কারাগারে ব্রাহ্মণপাড়ায় স্ত্রীকে মা'র'ধ'রে'র অ'ভি'যো'গে ইউপি চেয়ারম্যান কারাগারে
মোঃ অপু খান চৌধুরী।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শাশুড়ির দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতে হাজিরা দিতে গেলে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কুমিল্লার ২ নম্বর আমলি আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরের স্ত্রী মারিয়া আক্তারকে মারধর ও যৌতুকের অভিযোগে তার শাশুড়ি বাদী হয়ে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর নারী ও শিশু ৫৫/২৬। এ ঘটনায় ২০২৫ সালের ২ নভেম্বর সাইফুল ইসলাম আলাউল আকবরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তী সময়ে গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গত সপ্তাহে তিনি ইউনিয়ন পরিষদে আসেন।

মঙ্গলবার ওই মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারাগারে যাওয়ায় ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ও নাগরিক সেবা প্রদান ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ