ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক'কটে'ল ফু'টিয়ে খু'নি হাসিনা কখনই দেশে ফিরতে পারবেন না: আমান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-১০ ১৭:০৭:২৭
ক'কটে'ল ফু'টিয়ে খু'নি হাসিনা কখনই দেশে ফিরতে পারবেন না: আমান ককটেল ফুটিয়ে খুনি হাসিনা কখনই দেশে ফিরতে পারবেন না: আমান

নিজস্ব প্রতিবেদক

কয়েকটি ককটেল ফুটিয়ে খুনি হাসিনা কখনই দেশে ফিরতে পারবেন না৷ পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচার পালিয়ে গিয়ে ফিরে আসতে পারেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমানউল্লাহ আমান এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে বলেই একটি দল ষড়যন্ত্র করছে, যাদের রাজনীতি করার অধিকার দিয়েছিলেন শহীদ জিয়া।’

 

আমানউল্লাহ আমান বলেন, ‘সর্বশেষ গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিবাদের প্রেতাত্মারা ঢুকে জ্বালাও-পোড়াও ভাঙচুর করেছেন৷ তাদের বিষয়ে সজাগ থাকতে হবে।’

 

ঐক্যবদ্ধভাবেই আগামীতে কোনো ফ্যাসিস্টদের আর দেশে ঢুকতে দেওয়া হবে না। রাজপথে নেমেই সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে বলে জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।





 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ