ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

'কোথায় এই দেশের নিরাপত্তা', মধ্যরাতে গাড়িতে হা'ম'লার অভিযোগ পরীমনির

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৯ ১১:০৪:৪১
'কোথায় এই দেশের নিরাপত্তা', মধ্যরাতে গাড়িতে হা'ম'লার অভিযোগ পরীমনির 'কোথায় এই দেশের নিরাপত্তা', মধ্যরাতে গাড়িতে হামলার অভিযোগ পরীমনির

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়ার অভিযোগ করেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার মধ্যরাতে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে অনুষ্ঠানে স্টল ভাঙচুরের অভিযোগও তুলেছেন এই অভিনেত্রী।

 

রোববার রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ করেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। তার দাবি, অনুষ্ঠান শেষে তাকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তার প্রশ্ন, অনুষ্ঠানে ভাঙচুরের দায় কে নেবে এবং সেখানে উপস্থিত শিল্পীরা হেনস্তার শিকার হলে তার দায়িত্বই বা কে নেবে?

 

পরীমনি অভিযোগ করেন, অনুষ্ঠানে নির্ধারিত সময়ে মঞ্চে উঠতে পারেননি তিনি। তবে দর্শকরা পুরো অনুষ্ঠান উপভোগ করেছেন। পুরো প্রোগ্রাম শেষ হওয়ার পরে একজন আওয়াজ তুললো। অ্যাটাকিং মোডে আওয়াজ তুললো।

 

অনুষ্ঠানে অন্য শিল্পীরাও উপস্থিত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, কারও কোনো ক্ষোভ থাকলে তার সঙ্গে সরাসরি কথা বলা উচিত ছিল।

 

তার অভিযোগ, অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরিস্থিতির কারণে তিনি থানায় ফোন করতে বাধ্য হন। এমনকি গাড়িতে উঠতেও পারেননি বলে দাবি করেন তিনি।

 

ফেসবুক লাইভে পরীমনি বলেন, গুলশান থানা পুলিশ এখানে থাকার পরেও তারা আমাকে বের করতে পারতেছিল না, অতিরিক্ত পুলিশ তারা কল করে। তাহলে দেশটা কার হাতে।

 

ঘটনার জন্য দায়ীদের সমালোচনা করে পরীমনি বলেন, তাদের বিরুদ্ধে ‘ইয়েলো জার্নালিজম’ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

তিনি প্রশ্ন রেখে বলেন, কোথায় এই দেশের নিরাপত্তা। আমি তাহলে ঘোমটা পরেই থাকি, এই করবো।

 

স্টল ভাঙচুরের অভিযোগ করে তিনি বলেন, এসব ভাঙচুরের দায়িত্ব কে নেবে। এ দেশের রাষ্ট্র নেবে? অনেক আর্টিস্ট আছে তারা যে হেনস্তা হলো এটার দায়িত্ব কে নেবে? আমার সাথে যদি কোনো ক্ষোভ থেকে থাকে তাহলে আমার সাথে বসুক আমার সাথে বুঝুক।

 

এ বিষয়ে গুলশান থানার ওসি জায়েদ নূর জানান, সামান্য একটি সমস্যা হয়েছিল যা দ্রুত সমাধান করা হয়েছে এবং পরীমনি নিরাপদে বাসা ফিরে গেছেন। তবে গাড়ি বা স্টল ভাঙচুরের কোনো কোনো ঘটনা তা জানা নেই বলে জানান তিনি।

 

সম্প্রতি একটি মামলায় আত্মসমর্পণ করে আদালত থেকে জামিন পাওয়ার পর সাংবাদিকের সঙ্গে অপ্রীতিকর ঘটনার অভিযোগে আলোচনায় আসেন পরীমনি।








 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ