ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে বাড়ি ফেরার পথে মাদ্রাসাছাত্রকে অপ'হর'ণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৮ ১৫:৩৫:৫৩
টেকনাফে বাড়ি ফেরার পথে মাদ্রাসাছাত্রকে অপ'হর'ণ টেকনাফে বাড়ি ফেরার পথে মাদ্রাসাছাত্রকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে মামার সঙ্গে চাষাবাদের জমি দেখতে গিয়ে বাড়ি ফেরার পথে মো. রিহান (১১) নামে এক মাদ্রাসাছাত্রকে অপহরণ করেছে সশস্ত্র একটি ডাকাতদল।

 

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রইক্ষ্যং এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।

 

অপহৃত রিহান ওই এলাকার জমিল হোসেনের ছেলে। সে বড়খিল নূরানি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

 

শিশুটির মা সামসুন নাহার বলেন, শনিবার সকালে রিহান তার মামা নুরুল কবিরের সঙ্গে রইক্ষ্যং পুতিবনিয়ার পাহাড়সংলগ্ন মিজ্জিরছড়া এলাকায় চাষাবাদের জমি দেখতে যায়। বিকেলে বাড়ি ফেরার পথে ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র দল তাদের পথরোধ করে ঘিরে ফেলে। একপর্যায়ে নুরুল কবির ফিরে আসতে পারলেও ডাকাতদলের সদস্যরা রিহানকে ধরে নিয়ে যায়।

 

ডাকাতদলের কবল থেকে পালিয়ে আসা নুরুল কবির বলেন, সশস্ত্র দলটি তাদের দুজনকেই ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার হাতে থাকা দা দিয়ে তাদের ভয় দেখিয়ে পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তিনি পালিয়ে আসতে সক্ষম হলেও ভাগনে রিহানকে সঙ্গে আনতে পারেননি।

 

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ