ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমির হামজা একজন সরল মানুষ: তাশরীফ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৮ ১৫:০১:০৩
আমির হামজা একজন সরল মানুষ: তাশরীফ আমির হামজা একজন সরল মানুষ: তাশরীফ

নিজস্ব প্রতিবেদক

মুফতি আমির হামজাকে সরল ও সহজ-সরল মানুষ হিসেবে উল্লেখ করেছেন ইসলামি বক্তা হাফেজ কারি জুবায়ের আহমাদ তাশরীফ। একই সঙ্গে আমির হামজার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি আল্লাহর কাছে সঠিক বুঝ দানের প্রার্থনা জানিয়েছেন তিনি।

 

রোববার (৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তাশরীফ। সেখানে তিনি জানান, দীর্ঘদিন ধরে আমির হামজার সঙ্গে চলাফেরা করার অভিজ্ঞতা থেকে তাকে একজন অত্যন্ত সরল মানুষ হিসেবে দেখেছেন।

 

পোস্টে তাশরীফ লেখেন, ‘মুফতী আমির হামজা হুজুরের সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি। এই মজলুম আলেমেদ্বীন অত্যন্ত সরল সহজ একজন মানুষ।’

 

আমির হামজার সম্মান বৃদ্ধির জন্যও দোয়া করেন এই ইসলামি বক্তা। পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহ পাক তাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ পাক প্রিয় মুফাসসিরের সম্মান বৃদ্ধি করুন।’








 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ