সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক
সন্তান না হওয়ায় স্ত্রীকে তালাক
নিজস্ব প্রতিবেদক
সাত বছরের দাম্পত্য জীবন। একসঙ্গে পথচলার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংসারে আসেনি কোনো সন্তান। আর সেই সন্তান না হওয়ার বিষয়টি ঘিরেই ভাঙনের মুখে পড়েছে একটি সংসার। স্বামীর কাছ থেকে বিচ্ছেদ ঠেকাতে শেষপর্যন্ত পা ধরে আকুতি-মিনতি করেন ভুক্তভোগী। কিন্তু স্ত্রীর এমন আকুতি-মিনতিতেও মন গলেনি স্বামীর। শনিবার (৭ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। ঘটনাটি বরিশালের হিজলা উপজেলার। ভিডিওতে দেখা গেছে, স্থানীয় গ্রাম্য সালিশের মধ্যে বসে স্বামীকে তালাক না দেওয়ার জন্য
বারবার অনুরোধ করছেন স্ত্রী। একপর্যায়ে স্বামীর পা ধরে বিলাপ করে কান্নাজড়িত কণ্ঠে সংসার টিকিয়ে রাখার আকুতি জানাচ্ছেন তিনি। তবে স্ত্রীর সেই আকুতি-মিনতিতে স্বামীর মন গলেনি। অবশেষে শুধুমাত্র সন্তান না হওয়ার অজুহাতে স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন তার স্বামী। ফলে তাদের সাত বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স