ট্রেনের ধা'ক্কা'য় প্রাণ গেল অ'জ্ঞাত যুবকের, স্বজনদের খুঁজছে বাতিঘর
ট্রেনের ধা'ক্কা'য় প্রাণ গেল অ'জ্ঞাত যুবকের, স্বজনদের খুঁজছে বাতিঘর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর পরিচয় শনাক্ত করতে আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে দেখছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এদিকে নিহতের স্বজনদের সন্ধান পেতে মানবিক সহযোগিতার আহ্বান জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর। শনিবার (৭ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-আখাউড়া রেললাইনের ভাদুঘর এলাকার রেলওয়ে ব্রিজ নম্বর-১০ সংলগ্ন ২১৩/৯ কিলোমিটার পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ট্রেনের ধাক্কায় ওই যুবক ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে
আখাউড়া রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের পরিচয় শনাক্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁর আঙুলের ছাপ সংগ্রহ করে। বর্তমানে জাতীয় তথ্যভান্ডারের সঙ্গে ওই ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এদিকে মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের তত্ত্বাবধানে হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাতনামা ওই
ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে প্রচলিত নিয়ম অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে মরদেহটি অজ্ঞাতনামা বা বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স