হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে আলোচনা সভা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গণ্যমান্য ব্যক্তিবর্গ বনাম উপজেলা প্রশাসনের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন
রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলা প্রশাসনের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ। খেলাটি এক-এক গোলে ড্র করে।খেলাটি উপস্থিত দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স