ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গড়াডোবা ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন রূপান্তরের প্রত্যয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাজমুল হক আসাদ (বিএসএস)

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৭ ১২:২২:৫৪
গড়াডোবা ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন রূপান্তরের প্রত্যয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাজমুল হক আসাদ (বিএসএস) গড়াডোবা ইউনিয়নকে আধুনিক ও মডেল ইউনিয়ন রূপান্তরের প্রত্যয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাজমুল হক আসাদ (বিএসএস)
স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৪ নং গড়াডোবা ইউনিয়নকে আধুনিক, উন্নয়নমুখী ও জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হক আসাদ। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিনি গড়াডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। দলীয় সমর্থন ও এলাকাবাসীর সহযোগিতা পেলে নির্বাচনে অংশ নিয়ে ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে কাজ করতে চান তিনি। নাজমুল হক আসাদ গড়াডোবা গ্রামের মরহুম তারা মিয়া মাষ্টারের সন্তান। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত তিনি। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৯৮ সালে তিনি গড়াডোবা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের বিভিন্ন প্রতিকূলতা, মামলা ও হামলার মুখোমুখি হয়েও জাতীয়তাবাদী আদর্শ ও দলীয় কর্মকাণ্ড থেকে পিছপা হননি বলে তাঁর রাজনৈতিক সহকর্মীরা জানান। দলীয় কর্মকাণ্ডে

সক্রিয় ভূমিকার ধারাবাহিকতায় পরবর্তী সময়ে তিনি গড়াডোবা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে তিনি নেত্রকোণা জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির পাশাপাশি সামাজিক, ধর্মীয় ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। গড়াডোবা কমিউনিটি সেন্টারের দাতা মাসুদা আক্তারের সন্তান নাজমুল হক আসাদ প্রতিষ্ঠানটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সহযোগিতামূলক কর্মকাণ্ডেও তাঁর ভূমিকা রয়েছে। তিনি গড়াডোবা জামে মসজিদ ও মাদ্রাসার দাতা হিসেবে সম্পৃক্ত। পাশাপাশি গড়াডোবা বাজার জামে মসজিদের সাবেক অর্থ সম্পাদক এবং বর্তমানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এলাকার অবকাঠামোগত ও জনসেবামূলক উন্নয়নেও তাঁর অবদান রয়েছে বলে জানা গেছে। গড়াডোবা পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র স্থাপনে তিনি দাতা হিসেবে সহযোগিতা করেছেন। একই সঙ্গে গড়াডোবা পল্লী বিদ্যুতের সাবস্টেশন স্থাপনের জন্যও জমি দিয়েছেন। শিক্ষার প্রসার ও কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণেও উদ্যোগী ছিলেন নাজমুল হক আসাদ। তাঁর ভগ্নিপতি আবুল হোসেনকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ ও প্রচেষ্টার মাধ্যমে গড়াডোবায় কারিগরি ভোকেশনাল প্রতিষ্ঠান স্থাপনের অনুমোদন পেতে ভূমিকা রাখেন বলে জানা গেছে। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে নাজমুল হক আসাদ বলেন, "আমি গড়াডোবা ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়ন করতে চাই। মেহনতি ও সাধারণ মানুষের স্বপ্ন পূরণ, এলাকার সার্বিক উন্নয়ন এবং একটি আধুনিক, যুগোপযোগী ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য। দলীয় সমর্থন এবং এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা পেলে আমি অবশ্যই চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করব।"

তিনি আরও জানান, নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা, যোগাযোগব্যবস্থা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান, বিদ্যুৎ সুবিধা এবং সাধারণ মানুষের নাগরিক সেবা উন্নয়নে কাজ করাই হবে তাঁর অগ্রাধিকার। স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নাজমুল হক আসাদের এই আগ্রহকে ঘিরে গড়াডোবা ইউনিয়নের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এখন দলীয় সমর্থন এবং এলাকাবাসীর প্রত্যাশা তাঁর নির্বাচনী পথচলায় কতটা ভূমিকা রাখে, সেটিই দেখার বিষয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ