সুবিদপুর ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আলম মোল্লার নির্বাচনী আলোচনা সভা
সুবিদপুর ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আলম মোল্লার নির্বাচনী আলোচনা সভা
বিশেষ প্রতিনিধি: ‘
পরিবর্তনের পক্ষে, উন্নয়নের লক্ষ্যে—আগামীর পথে সবাই একসঙ্গে’ স্লোগান সামনে রেখে ঝালকাঠির নলছিটি উপজেলার ৫ নম্বর সুবিদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ আল আমিন মোল্লা (আলমের) নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় গোদন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ আসাদুজ্জামান মোল্লা এবং সঞ্চালনা করেন মাওলানা হুমায়ুন আকন। সভায় ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ
খালেক মোল্লা, স্থানীয় বাসিন্দা আঃ রাজ্জাক মোল্লা, মোঃ হায়দার মোল্লা, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সোহেল হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সভায় ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ আল আমিন মোল্লা (আলম) বলেন, “আমি ব্যক্তিগত স্বার্থে নয়, এলাকার মানুষের কল্যাণ ও সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই। নির্বাচিত হলে ৩ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট, শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও জনসেবার মানোন্নয়নে কাজ করব। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সবার মতামত ও পরামর্শকে গুরুত্ব দেব। কোনো ভেদাভেদ নয়, সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ওয়ার্ড গড়ে তুলতে চাই।” তিনি আরও বলেন, “আমি আপনাদেরই সন্তান।
আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আমার কাছে দল-মত নির্বিশেষে ওয়ার্ডের প্রতিটি মানুষ সমান গুরুত্ব পাবেন।” আলোচনা সভায় বক্তারা এলাকার উন্নয়ন, জনসেবা ও স্থানীয় সমস্যা সমাধানে প্রার্থীর পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স