ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের মাহিগঞ্জে দস্যুতা মা'ম'লা'র একজন আ'সা'মি'কে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৬ ২০:০৮:৩৫
রংপুরের মাহিগঞ্জে দস্যুতা মা'ম'লা'র একজন আ'সা'মি'কে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩ রংপুরের মাহিগঞ্জে দস্যুতা মা'ম'লা'র একজন আ'সা'মি'কে গ্রে'ফ'তা'র করেছে এসআরবি-১৩
নিজস্ব প্রতিবেদক

রংপুরের মাহিগঞ্জে দস্যুতা মামলার একজন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩ ১। এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, দস্যুতা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। ডাকাতি/দস্যুতার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে এসআরবি অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে অঙ্গীকারবদ্ধ।

রংপুরের মাহিগঞ্জ এলাকায় দস্যুতা মামলার প্রধান আসামি রায়হান বাবু (৩৮) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। গতকাল নীলফামারীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রায়হান নীলফামারীর জলঢাকা থানাধীন গোপালঝাড় চেয়ারম্যানপাড়ার আব্দুল হোসেনের ছেলে। ৩। মামলার এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী ফাতেমা বেগম গত ৩০ এপ্রিল তার কন্যার স্বামীর বাড়িতে যাওয়ার জন্য মাহিগঞ্জে একটি অটোরিকশায় উঠেন। সেখানে আরও তিনজন যাত্রী তার সাথে একই অটোতে ওঠে। অটো মাহিগঞ্জের মাহিন্দ্রা গ্রামে পৌঁছালে ওই তিন ব্যক্তি ভুক্তভোগীকে একটি সোনার বার দেখিয়ে তা পাঁচ হাজার টাকায় কিনতে বলে। ভুক্তভোগী তার কাছে গাড়িভাড়া ছাড়া আর কোন টাকা নেই বলে জানায়। তখন তারা ভুক্তভোগীকে নানারকম ভয় দেখিয়ে তার হাতে থাকা সোনার বালা এবং কানের একজোড়া দুল জোরপূর্বক ছিনিয়ে নেয়। অটোচালক তখন ভুক্তভোগীকে সেখানে নামিয়ে দেয়। এই ঘটনায় ভুক্তভোগী ঐ নারী গত ৩০

এপ্রিল, ২০২৬ তারিখে মাহিগঞ্জ থানায় একটি দস্যুতা মামলা দায়ের করেন (মামলা নং-০৬)। ৪। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানী, এসআরবি-১৩, রংপুরের একটি আভিযানিক দল ০৬ নভেম্বর, ২০২৬ তারিখ রাত ১২.২০ ঘটিকায় নীলফামারী জেলার জলঢাকা থানাধীন আনসারহাট বাজারে অভিযান পরিচালনা করে মাহিগঞ্জ থানার দস্যুতা মামলার তদন্তে প্রাপ্ত আসামি রায়হান বাবু'কে গ্রেফতার করে। ৫। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, ডাকাতি, দস্যুতাসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ...মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ