ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইব্রাহিমের গোলে জয়ে সাফ শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৫ ২২:৫৪:১৭
ইব্রাহিমের গোলে জয়ে সাফ শুরু বাংলাদেশের ইব্রাহিমের গোলে জয়ে সাফ শুরু বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক

রেফারি মুনিরের ম্যাচ শেষের বাঁশি, জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের উল্লাস, সাদ-শ্রাবণরা তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ছে— ঘরের মাঠে ফুটবলের এমন দৃশ্য মনে রাখার মতো। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ১-০ গোলে ভুটানকে হারিয়ে শুভ সূচনা করেছে। ভুটান র‌্যাংকিং ও শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে। সেই ভুটানই বাংলাদেশের কোচ থমাস ডুলির মাথার ঘাম ছুটিয়েছে। তবে তাকে রক্ষা করেছেন ৬৪ মিনিটে বদলি নামা মো. ইব্রাহিম। তিনি মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যেই গোল করেন। জায়ান আহমেদের ক্রসে ভুটানের বক্সে সামিত সোমের হেড ঘুরে ভলিতে গোল করেন ইব্রাহিম। সেই গোলই বাংলাদেশের জয়ের ভিত। মো. ইব্রাহিম গোল করে ফর্টিজকে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে উঠিয়েছিলেন মাস দুয়েক আগে।

একসময় জাতীয় দলে নিয়মিত খেলতেন। মাঝে অবশ্য আসা-যাওয়ার মধ্যে ছিলেন। আজ সেই ইব্রাহিমই ভুটান ম্যাচে ত্রাতা হয়ে এলেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ফয়সাল আহমেদ ফাহিমের জায়গায় নামেন ফাহমিদুল। মিনিট পনেরো পর বাংলাদেশের কোচ ডুলি আরো দুই পরিবর্তন করেন। অধিনায়ক জামাল ভূইয়া ও স্ট্রাইকার হিসেবে খেলানো বিশ্বনাথের পরিবর্তে ইব্রাহিম ও সোহেল রানাকে নামান। ইব্রাহিম মাঠে নামার কয়েক মিনিটের মধ্যে গোল পান। এক গোলে এগিয়ে থাকার পর বাংলাদেশ কিছুটা রক্ষণাত্মক খেলেছে। ডিফেন্ডার রহমত মিয়াকে ম্যাচের শেষ বিশ


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ