ব্রাহ্মণপাড়ায় চাঞ্চল্যকর ডা'কা'তি'র ঘটনায় গ্রে'ফ'তা'র ৩, লু'ন্ঠি'ত স্বর্ণ ও মোবাইল উদ্ধার
ব্রাহ্মণপাড়ায় চাঞ্চল্যকর ডা'কা'তি'র ঘটনায় গ্রে'ফ'তা'র ৩, লু'ন্ঠি'ত স্বর্ণ ও মোবাইল উদ্ধার
মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি মামলার এজাহারভুক্ত তিন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (০৪ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করে। বুধবার দুপুরে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর ব্রাহ্মণপাড়া থানায় পেনাল কোডের ৩৯৫/৩৯৭ ধারায় একটি ডাকাতির মামলা
(নম্বর-১৭, জিআর-২৬৯/২৬) রুজু হয়। ওই
মামলার তদন্তে প্রাপ্ত এবং ঘটনার সঙ্গে সরাসরি জড়িত তিনজনকে গতকাল বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মাহবুব হাসান প্রকাশ মাহবুব (৪১), পিতা-মৃত আ. রাজ্জাক প্রকাশ রাজ্জাক মিয়া, সাং-কুরুইন, দেবিদ্বার, কুমিল্লা, মো. ফারুক প্রকাশ জজ (৩৫), পিতা-মৃত খোরশেদ, সাং-মানিককান্দি, তিতাস, কুমিল্লা, হুমায়ুন কবির (২৬), পিতা-আলফু মিয়া, সাং-কাজীয়াতুন, মুরাদনগর, কুমিল্লা। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে মাহবুব হাসান গতকাল বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
ফারুক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে এই ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজত থেকে ডাকাতির ঘটনায় লুন্ঠিত স্বর্ণালংকার, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।অপরাধ দমনে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স