ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেরোবি শিক্ষার্থীকে মা'র'ধ'র ও ছি'ন'তা'ই, গ্রে'প্তা'র ৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৫ ১৬:২৩:২১
বেরোবি শিক্ষার্থীকে মা'র'ধ'র ও ছি'ন'তা'ই, গ্রে'প্তা'র ৩ বেরোবি শিক্ষার্থীকে মা'র'ধ'র ও ছি'ন'তা'ই, গ্রে'প্তা'র ৩
নিজস্ব প্রতিবেদক

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীকে আটকে রেখে মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী।
 
গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুর নগরীর খামার মোড় এলাকার আব্দুল আজিজের ছেলে মুরাদ হাসান মুহিদ (২৫), দক্ষিণ বাবুখা এলাকার নুর মোহাম্মদ বাংটুর ছেলে নুর জামাল ইসলাম (২৭) এবং খামার মোড়ের শান্তিবাগ এলাকার ফারুক মিয়ার ছেলে রতন মিয়া (২৮)।
 
পুলিশ জানায়, গ্রেপ্তার মুরাদ হাসান মুহিদের বিরুদ্ধে ছুরিসহ মোট নয়টি মামলা রয়েছে। নুর জামাল ইসলাম মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিকবার সাজা ভোগ করেছেন। অন্যদিকে রতন মিয়ার বিরুদ্ধে রয়েছে চারটি মামলা। পুলিশের ভাষ্য, তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য এবং চুরি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধে জড়ি
 
এর‌আগে গতকাল বুধবার (৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সুমন হালদার লালবাগ এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন। এ সময় তাকে আটকে রেখে প্রায় দুই ঘণ্টা মারধর ও নির্যাতন করা হয়। পরে তার কাছ থেকে জোরপূর্বক টাকা হাতিয়ে নেয় আটককৃতরা। 
 
এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে সন্ধ্যায় ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবিগুলো পূরণের আশ্বাস দেন। এরপর প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
 
এদিকে স্থানীয়দের অভিযোগ, নগরীর লালবাগ ও কেডিসি এলাকা মাদকসেবী ও ছিনতাইকারীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। এসব এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে সন্ধ্যার পর চলাচলে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ।
 
সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ