অভিশংসনের চেষ্টা করলে ডেমোক্র্যাটদের ‘ধ্বংস’ করার হুমকি ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক
সামনে বছর ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর যদি তারা তাকে অভিশংসনের কোনো উদ্যোগ নেয়, তবে তা তাদের দলকে ধ্বংস করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পরদিন সম্ভাব্য অভিশংসন প্রক্রিয়া সম্পর্কে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি ডেমোক্র্যাটরা যদি এটি করে তবে এটি তাদের দলকে ধ্বংস করবে।’
নিজের অবস্থানে অনড় থেকে প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেন, তাকে অভিশংসন করার মতো ‘কোনো কারণ’ নেই।