নাইক্ষ্যংছড়িতে পুলিশের অ'ভি'যা'নে মা'দ'ক বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকাসহ আ'ট'ক ৩
নাইক্ষ্যংছড়িতে পুলিশের অ'ভি'যা'নে মা'দ'ক বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকাসহ আ'ট'ক ৩
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রির নগদ ৬ লাখ ৮০ হাজার টাকাসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ীপাড়া জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রধানঝিরি এলাকার জালাল আহমেদ (৩৬), পিতা মৃত গোলাম হোসেন; নুরুল আলম (৩২), পিতা সোলায়মান এবং ইয়াসিন উল্লাহ (২২), পিতা সৈয়দ আকবর। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা কক্সবাজারের রামু থানাধীন
মরিচ্যা বাজার এলাকার এক ব্যক্তির কাছ থেকে মাদক বিক্রির টাকা গ্রহণ করে সোনাইছড়ি হয়ে আসার পথে পুলিশের অভিযানে ধরা পড়েন। এ সময় তাদের কাছ থেকে নগদ ৬ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স