ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাটাইলে পল্লী সঞ্চয় ব্যাংকের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৪ ১৭:২১:৩৯
ঘাটাইলে পল্লী সঞ্চয় ব্যাংকের  মানববন্ধন ঘাটাইলে পল্লী সঞ্চয় ব্যাংকের মানববন্ধন
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পরিষদ কর্তৃক আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রেরিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) অনুমোদনের দাবিতে টাঙ্গাইলের ঘাটাইলে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা। ৪ নভেম্বর (বুধবার) সকালে ঘাটাইল শাখার সামনে পল্লী সঞ্চয় ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক সংসদ বি-২২১৫-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোঃ এনামুল হক, ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ লিখন সিদ্দিকী এবং টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ সুমন মিয়া। এ সময় বক্তারা বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রেরিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) অনুমোদন করা হলে

ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। তারা দ্রুত এ অর্গানোগ্রাম অনুমোদনের জন্য পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রতি আহ্বান জানান। বক্তারা আরও বলেন, কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। দাবি আদায়ে তারা শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। মানববন্ধনে পল্লী সঞ্চয় ব্যাংকের ঘাটাইল শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ