ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িচংয়ে নি'খোঁ'জে'র দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর ম'র'দে'হ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৪ ১৪:২৯:২৩
বুড়িচংয়ে নি'খোঁ'জে'র দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর ম'র'দে'হ বুড়িচংয়ে নি'খোঁ'জে'র দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর ম'র'দে'হ
মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা:

কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী আদনান আলতাফের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে পশ্চিম মনিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আদনান আলতাফ ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বুনপাড়া, দাঙ্গালপাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম আলতাফ হোসাইন রাথার। তিনি বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার (২ নভেম্বর) রাত ১১টা ৩৬ মিনিটে আদনান কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন। এরপর তাঁর সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

আদনানের সহপাঠীরা জানান, তিনি কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তাঁর পড়াশোনাও অনিয়মিত হয়ে পড়ে। সহপাঠীরা পড়াশোনা শেষ করে বেরিয়ে গেলেও তিনি এখনো ফাইনাল পরীক্ষা দিতে পারেননি। ইস্টার্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানায়, আদনান কিছুটা মানসিক অসুস্থতায় ভুগছিলেন। এ কারণে তাঁর মাকে সঙ্গে রেখে কলেজ ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তাঁর নিখোঁজ হওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয় এবং বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করা হয়। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পশ্চিম মনিপুর এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, শিক্ষার্থীর মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ