ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চশিক্ষার মানোন্নয়নে আইআইইউএম ও ডাব্লিউইউবি’র চু'ক্তি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৪ ১১:৫৭:০৩
উচ্চশিক্ষার মানোন্নয়নে আইআইইউএম ও ডাব্লিউইউবি’র চু'ক্তি উচ্চশিক্ষার মানোন্নয়নে আইআইইউএম ও ডাব্লিউইউবি’র চু'ক্তি
নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক গবেষণা, অ্যাকাডেমিক উৎকর্ষ ও জ্ঞান বিনিময়ের লক্ষ্যে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডাব্লিউইউবি) যৌথভাবে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মসূচির আয়োজন করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় দুটির উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক জাকি ইমাম। তিনি দেশি-বিদেশি অতিথিদের স্বাগত জানান। কর্মসূচিতে অংশ নিতে মালয়েশিয়ার আইআইইউএম-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশে আসে। প্রতিনিধিদলে ছিলেন বিশ্ববিদ্যালয়টির রিসার্চ, ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ডেপুটি রেক্টর ও ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আসলাম বিন

মোহাম্মদ হানিফ; অফিস অব স্ট্র্যাটেজিক ইনস্টিটিউশনাল ট্রান্সফরমেশনের প্রিন্সিপাল ডিরেক্টর ও ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট কমিটির সদস্য অধ্যাপক ড. শুকরান আবদুর রহমান এবং ডেপুটি রেক্টরের বিশেষ কর্মকর্তা আবদুল হামিদ আবু সুলাইমান। এ ছাড়া প্রতিনিধিদলে ছিলেন কুলিয়্যাহ অব ইসলামিক রিভিলড নলেজ অ্যান্ড হিউম্যান সায়েন্সেসের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মতিউদ্দিন। কর্মসূচির শুরুতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিভিন্ন অনুষদের তিনজন শিক্ষক তাদের গবেষণা উপস্থাপন করেন। তাদের মধ্যে ছিলেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ড. এস. এম. মাহমুদুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিম আহমেদ। আন্তর্জাতিক সেমিনারের প্রতিপাদ্য ছিল ‘ইউনিভার্সিটিজ ইন আ চেইঞ্জিং ওয়ার্ল্ড : নেভিগেটিং দ্য প্রেজেন্ট, শেপিং দ্য ফিউচার, অ্যান্ড রিথিংকিং হায়ার এডুকেশন ইন দ্য কনটেক্সট অব বাংলাদেশ ন্যাশনাল অ্যান্ড গ্লোবাল অ্যাসপিরেশনস’। এতে পরিবর্তনশীল বিশ্বে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, উচ্চশিক্ষার ভবিষ্যৎ, গবেষণার বিকাশ এবং বাংলাদেশের জাতীয় ও বৈশ্বিক আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে উচ্চশিক্ষার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। সেমিনারে আইআইইউএম-এর প্রতিনিধিরা আন্তর্জাতিক উচ্চশিক্ষা, গবেষণার উন্নয়ন, প্রাতিষ্ঠানিক রূপান্তর ও অ্যাকাডেমিক উৎকর্ষ বিষয়ে তাদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ডাব্লিউইউবি-এর অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চ বিভাগের ডিন অধ্যাপক ড. এ. কিউ. এম. শাফিউল আজমের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা পর্ব। এতে ডাব্লিউইউবি ও আইআইইউএম-এর বিশিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। আলোচনা শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ডাব্লিউইউবি) মধ্যে একটি লেটার অব ইনটেন্ট (এলওএল) স্বাক্ষরিত হয়। এ সমঝোতার মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভবিষ্যৎ গবেষণা, অ্যাকাডেমিক কার্যক্রম ও কৌশলগত সহযোগিতার একটি কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গবেষণা,

অ্যাকাডেমিক অংশীদারত্ব এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়। আয়োজকদের আশা, এ আন্তর্জাতিক উদ্যোগের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টির পথ আরও সুগম হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ