ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামিনে মুক্তি পেলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান, কারাফটকে বরণ করে নিলেন মোহাম্মদ সেলিম উদ্দিন

আপনাদের এই অন্যায়ের জন্য একদিন জাতির সামনে ক্ষমা চাইতে হবে : মোহাম্মদ সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৩ ১৬:০৩:৪৭
আপনাদের এই অন্যায়ের জন্য একদিন জাতির সামনে ক্ষমা চাইতে হবে : মোহাম্মদ সেলিম উদ্দিন আপনাদের এই অন্যায়ের জন্য একদিন জাতির সামনে ক্ষমা চাইতে হবে : মোহাম্মদ সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

মিথ্যা মামলায় আটক বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান জামিনে মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার (০৩ নভেম্বর) সকাল ১০টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তির পর তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ,ঢাকা মহানগরী উত্তরের আমীর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ।

 

এ সময় মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান সাহেবকে বিএনপি বন্দি করেনি, বরং তাঁর সত্যের পথে, হকের পথে আসার অভিষেক অনুষ্ঠান বাকি ছিল। বিএনপি সেই অভিষেক অনুষ্ঠানটি সম্পন্ন করতে সাহায্য করেছে।

 

তিনি বলেন, বিএনপিকে ধন্যবাদ জানাই। আপনাদের সঙ্গে মেজর (অব.) আখতারুজ্জামান সাহেব অনেক দিন ছিলেন। তখন তাঁকে দেশ ও দুনিয়া যতটুকু চিনতে পারেনি, এই এক মাসে তার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ তাঁকে চিনেছে। আপনাদের এই অন্যায়ের জন্য একদিন জাতির সামনে ক্ষমা চাইতে হবে।

 

সেলিম উদ্দিন আরও বলেন, আজ মেজর (অব.) আখতারুজ্জামানের সাহসী কণ্ঠের কারণে বিমানবন্দর দালালচক্রের হাত থেকে মুক্ত হয়েছে। আগামী দিনে এভাবে প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে জামায়াতের কর্মীরা একেকটি বুলেট হয়ে অন্যায়কে প্রতিহত করবে এবং বাংলাদেশে সত্য প্রতিষ্ঠা করবে।

 

তিনি বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান দেশকে স্বাধীন করার জন্য যেভাবে অকুতোভয় সৈনিকের ভূমিকা পালন করেছেন, আগামী দিনেও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।

 

আগামী দিনের বাংলাদেশকে মানুষের জীবনের প্রকৃত মুক্তি ও শান্তির বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণে যা যা করা প্রয়োজন, আমাদের নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা তা করব।

 

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ এমপি,ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ঢাকা জেলা আমীর দেলোয়ার হোসেন, ঢাকা দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, জয়নাল আবেদীন এমপি,উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার,আইনজীবি রুকন রেজাসহ অন্যান্য নেতাকর্মী।





 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ