ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আ'গুন দিলো দু'র্বৃত্ত'রা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০৩ ১৩:৪৪:০৬
নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আ'গুন দিলো দু'র্বৃত্ত'রা নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যারেজে রাখা এক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন আলিফ গ্যারেজে পার্কিং করে রাখা আনন্দ পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, একটি বাসে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেন। তখন গ্যারেজ কর্মচারী সানিসহ অন্যান্য লোকজন প্রায় ১০ থেকে ১২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে বাসটির আনুমানিক ১৫-২০টি সিট পুড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান বলেন, বিষয়টি আমরা শুনেছি। এর আগেও কয়েকমাস পূর্বে একই পরিবহনের বাসে এ ঘটনা ঘটেছিল। এটা পরিকল্পিত কিনা তা আমরা খতিয়ে দেখছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।







 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ