ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বি'রো'ধে'র জে'রে প্রতিপক্ষের হা'মলা'য় এক গৃহবধূ নি'হ'ত


আপডেট সময় : ২০২৬-১১-০৩ ১৩:৪১:৪৪
কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বি'রো'ধে'র জে'রে প্রতিপক্ষের হা'মলা'য় এক গৃহবধূ নি'হ'ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বি'রো'ধে'র জে'রে প্রতিপক্ষের হা'মলা'য় এক গৃহবধূ নি'হ'ত
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :


কুষ্টিয়ার কুমারখালীতে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নাছিমা খাতুন (৪২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন । এ ঘটনায় দু'জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) ভোরের দিকে উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার মসজিদপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নাছিমা খাতুন একই এলাকার শহিদুলের স্ত্রী। জানা গেছে, বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীর সাথে নাসিমাদের বিরোধ চলে আসছিল । এ নিয়ে

বিভিন্ন সময়ে তাদের হুমকি-ধামকিও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সোমবার ভোরে বাটিকামারা মসজিদপাড়া এলাকার জনে শেখের ছেলে মোমিনের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল নাসিমাদের বাড়িতে গিয়ে হামলা ও ভাঙচুর চালায়। নিহতের মা আলেয়া খাতুন অভিযোগ করে জানান, এ সময় বাধা দিতে এগিয়ে গেলে অভিযুক্ত আকরাম, নাসিমা খাতুনকে ধাক্কা দেয় ও চড় মারা হয় । এতে তিনি মাটিতে পড়ে যান। পরে তার পুত্রবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নাসিমাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহতের স্বজনেরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে নাছিমা খাতুনকে হত্যার অভিযোগে থানায় একটি হত্যা মামলা নথিভুক্ত করা হয়েছে। ইতোমধ্যে দু'জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতের জন্য মরদেহটি মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলেই প্রকৃত ঘটনা জানানো যাবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ