ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বসবাসের জমিতে উ'চ্ছে'দ ষ'ড়'য'ন্ত্র ও পুলিশি নির্যাতনের প্র'তি'বা'দে রাণীশংকৈলে ভূমিহীনদের মা'ন'ব'ব'ন্ধ'ন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০২ ২২:৩৮:০৯
বসবাসের জমিতে উ'চ্ছে'দ ষ'ড়'য'ন্ত্র ও পুলিশি নির্যাতনের প্র'তি'বা'দে রাণীশংকৈলে ভূমিহীনদের মা'ন'ব'ব'ন্ধ'ন বসবাসের জমিতে উ'চ্ছে'দ ষ'ড়'য'ন্ত্র ও পুলিশি নির্যাতনের প্র'তি'বা'দে রাণীশংকৈলে ভূমিহীনদের মা'ন'ব'ব'ন্ধ'ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রকৃত ভূমিহীনদের নামে বিনাশর্তে পুকুর প্রদান এবং ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২ নভেম্বর) উপজেলা পরিষদের মূল ফটকের সামনে জনসংগঠনই ঐক্য পরিষদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।পুকুরপাড়ে বসবাসরত গুচ্ছগ্রামের ভূমিহীনদের পুকুর প্রদান করতে হবে এই প্রতিপাদ্যকে সামনে রেখে হোসেনগঁাও ইউনিয়ন বারঘরিয়া ভাতখুকি পুকুরপাড়ে বসবাসরত পরিবারবর্গ ও বারঘরিয়া সংগঠনের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। জনসংগঠনের সভাপ্রধান আমির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, অবিনাস চন্দ্র রায়, জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান জালাল উদ্দীন ও ভূক্তভোগী তাবারক আলী প্রমুখ। এসময় বক্তারা বলেন, ভাতখুকি পুকুরপাড়ে দীর্ঘদিন ধরে অসহায় ও প্রকৃত ভূমিহীন পরিবারগুলো বসবাস করে আসছে। অথচ তাদের পুনর্বাসন ও অধিকার নিশ্চিত না করে পুকুরটি অন্য কারো নামে ইজারা দেওয়ার পঁায়তারা চলছে। হাতিয়া পুকুর দখলকে কেন্দ্র করে পুলিশ তাবারক আলীকে বেধরক মারপিট করে আদালতে পাঠিয়ে দিয়েছে। অবিলম্বে অন্যন্য পুকুরগুলির ইজারা বাতিল করে পুকুরপাড়ের

প্রকৃত ভূমিহীনদের নামে বিনাশর্তে পুকুরটি বরাদ্দ দেওয়ার জোরালো দাবি জানান তারা। অন্যথায় ভূমিহীনদের অধিকার আদায়ের স্বার্থে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এব্যপারে ওসি আমানুল্লাহ বারী বলেন,আমি যদি ওকে নির্যাতন করে থাকি তাহলে আদালতকে জানালেননা কেন? এখন জামিনে বেরিয়ে এসে মিথ্যা প্রবাগান্ডা ছড়ালে হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ