ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে ট্রেনের ধা'ক্কা'য় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, চালক আ'হ'ত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০২ ২২:১১:১৯
বোয়ালখালীতে ট্রেনের ধা'ক্কা'য় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, চালক আ'হ'ত বোয়ালখালীতে ট্রেনের ধা'ক্কা'য় দুমড়েমুচড়ে গেল প্রাইভেটকার, চালক আ'হ'ত
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

এম মনির চৌধুরী রানা চট্টগ্রামের বোয়ালখালীতে মহানগর এক্সপ্রেস আন্তনগর ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। এতে গাড়ির চালক আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা এক দম্পতি ও তাঁদের চার-পাঁচ মাস বয়সী শিশুটি সুস্থ রয়েছে। সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা স্টেশনের দক্ষিণে খিতাপচর মল্লার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় একটি প্রাইভেটকার রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে চালক আহত হন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটির নম্বর চট্ট মেট্রো-গ ১২৫০৯৮। প্রাইভেটকারটিতে চালক ছাড়াও এক দম্পতি ও তাঁদের চার-পাঁচ মাস বয়সী একটি শিশু ছিল। তাঁরা খিতাপচর মাজার জিয়ারত শেষে শ্রীপুর বুড়া মসজিদে যাচ্ছিলেন বলে জানা গেছে। বোয়ালখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। গাড়ির চালক আহত হয়েছেন, অন্য যাত্রীরা সুস্থ আছেন। তাঁরা চট্টগ্রাম নগরী থেকে খিতাপচর মাজার জিয়ারতে এসেছিলেন বলে জানা গেছে। তাঁদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। গোমদণ্ডী স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, মহানগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। নতুন চালু হওয়া দুটি ট্রেনের একটি মহানগর এক্সপ্রেস।

ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল। সকাল সাড়ে ১১টায় ট্রেনটি গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ