রাজাপুর-কাঁঠালিয়ায় এইচএসসির আশানুরূপ ফল না হওয়ায় সংসদ সদস্যের সতর্কীকরণ বিজ্ঞপ্তি
রাজাপুর-কাঁঠালিয়ায় এইচএসসির আশানুরূপ ফল না হওয়ায় সংসদ সদস্যের সতর্কীকরণ বিজ্ঞপ্তি
মো:মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার( কাঠালিয়া) ||
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বেশিরভাগ কলেজে পাসের হার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। এই ফল বিপর্যয় রোধে এবং শিক্ষার মান উন্নয়নে তিনি স্থানীয় সব শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে একটি সতর্কীকরণ গণবিজ্ঞপ্তি জারি করেছেন। বিজ্ঞপ্তিতে উপজেলার কলেজগুলোর ফলাফলের চিত্র তুলে ধরে দেখানো হয়, কাঁঠালিয়ার মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে সর্বোচ্চ ৬২.১৬% পাস করলেও তোফাজ্জল হোসেন মানিক মিয়া সরকারি
কলেজে ৪%৯, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজে ৫০.৬৫% এবং পশ্চিম ছিটকী কলেজে পাসের হার ৪৮%। অপরদিকে রাজাপুর উপজেলায় আলহাজ্ব লালমোন হামিদ মহিলা ডিগ্রি কলেজে ৫৪% পাস করলেও বড়ইয়া ডিগ্রি কলেজে ২৭%, রাজাপুর সরকারি কলেজে ২৫% এবং আব্দুল মালেক ডিগ্রি কলেজে পাসের হার নেমে এসেছে মাত্র ১৯%-এ। সংসদ সদস্য উল্লেখ করেন, নিয়মিত ক্লাসের অভাব ও তদারকির দুর্বলতার কারণেই শিক্ষার এই নিম্নমুখী মান। শিক্ষার পরিবেশ নিয়ে কোনো অবহেলা বরদাশত
করা হবে না জানিয়ে তিনি শিক্ষক, গভর্নিং বডি ও অভিভাবকদের জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি সব প্রতিষ্ঠানকে অবিলম্বে ব্যর্থতার কারণ বিশ্লেষণ করে শিক্ষার মান ফেরাতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স