ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে আজ আবারও আন্দোলনে নামার চেষ্টা, আ'ট'ক ২৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১১-০২ ১১:০৪:৫২
মিরপুরে আজ আবারও আন্দোলনে নামার চেষ্টা, আ'ট'ক ২৩ মিরপুরে আজ আবারও আন্দোলনে নামার চেষ্টা, আ'ট'ক ২৩
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আজ আবারও মাঠে নামার চেষ্টা করেন শ্রমিকরা। এসময় ২৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। পুলিশ জানায়, আজ সকালে মিরপুর-১৪ ও মিরপুর-১০ নম্বর এলাকায় শ্রমিকরা নতুন করে জড়ো হওয়ার চেষ্টা করেন। তবে পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ভেতরে ফিরে যান। এ সময়

আন্দোলনে নামার চেষ্টা করা ২৩ জনকে আটক করা হয়। ডিএমপি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, এখন পর্যন্ত আজকে ২৩ জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে। এর আগে, গতকাল রোববার মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং ফায়ার সার্ভিসের গাড়িতে

হামলার ঘটনায় ১১ জনকে আটক করে পুলিশ। বর্তমানে মিরপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন করে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও বিশেষায়িত বাহিনী মোতায়েন রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ