ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের গঙ্গাচড়ায় এসআরবি-১৩ এর মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'নে ০৩ কেজি গাঁ'জা'স'হ একজন নারী মা'দ'ক ব্যবসায়ী গ্রে'ফ'তা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-৩০ ২১:৫৪:২৬
রংপুরের গঙ্গাচড়ায় এসআরবি-১৩ এর মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'নে ০৩ কেজি গাঁ'জা'স'হ একজন নারী মা'দ'ক ব্যবসায়ী গ্রে'ফ'তা'র রংপুরের গঙ্গাচড়ায় এসআরবি-১৩ এর মা'দ'ক'বি'রো'ধী অ'ভি'যা'নে ০৩ কেজি গাঁ'জা'স'হ একজন নারী মা'দ'ক ব্যবসায়ী গ্রে'ফ'তা'র
নিজস্ব প্রতিবেদক

রংপুরের গঙ্গাচড়ায় এসআরবি-১৩ এর মাদকবিরোধী অভিযানে ০৩ কেজি গাঁজাসহ একজন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এসআরবি-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে এসআরবি এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করছে। ২। রংপুরের গঙ্গাচড়ায় এসআরবি-১৩ এর মাদকবিরোধী অভিযানে ০৩ কেজি গাঁজাসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। ২৯ অক্টোবর বিকালে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোছাঃ মর্জিনা বেগম (৪০) রংপুর কাউনিয়া থানাধীন গোপাল গ্রামের মোঃ মকবুল হোসেন এর স্ত্রী। ৩। এসআরবির মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৯ অক্টোবর ২০২৬ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় এসআরবি-১৩, সদর কোম্পানী রংপুর এর আভিযানিক দল রংপুর জেলার গঙ্গাচড়া থানার লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইস্লি গ্রামের আবুল মালেক, পিতা-মৃত বছির মাঝি এর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০৩ কেজি গাঁজাসহ ০১ জন নারী মাদক ব্যবসায়ী মোছাঃ মর্জিনা বেগম (৪০), স্বামী-মোঃ মকবুল হোসেন, সাং-গোপাল, ইউপি-কুরপা, থানা-

কাউনিয়া, জেলা-রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয় । ৪। এই ঘটনায় এসআরবি বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি -১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

..মূলকপি স্বাক্ষরিত... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ