ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান বাহিনী সাবেক কর্মকর্তার মৃ'ত্যু'র নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৯ ১৮:৫৯:২০
বিমান বাহিনী সাবেক কর্মকর্তার মৃ'ত্যু'র নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের বিমান বাহিনী সাবেক কর্মকর্তার মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক

নিখোঁজ হওয়ার এক দিন পর ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে এ দাবি জানান তিনি।  

 

পোস্টে নাহিদ ইসলাম বলেন, এ ঘটনায় তিনি বিস্মিত ও গভীরভাবে মর্মাহত। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

 

নাহিদ ইসলাম বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে কে এম তাহসিফ সাওরির সঙ্গে কী ঘটেছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জাতির সামনে স্পষ্ট করতে হবে। একই সঙ্গে এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

 

ফেসবুক পোস্টে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার জান্নাতুল ফেরদৌস প্রাপ্তির জন্য দোয়া করেন।

 

প্রসঙ্গত, নিখোঁজের একদিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকালে তুরাগ নদীতে তাহসিফ সাউরির মরদেহ পাওয়া যায়। তার পকেটে থাকা আইফোন থেকে তাহসিফের পরিচয় নিশ্চিত হয় পুলিশ।






 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ