গলাচিপায় অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সং'ঘ'র্ষে আ'হ'ত ৫
আপডেট সময় :
২০২৬-১০-২৯ ১৮:৩৭:০৬
গলাচিপায় অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সং'ঘ'র্ষে আ'হ'ত ৫
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর সড়ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক চঞ্চল দাস গুরুতর আহত হয়েছেন। আহত অন্যদের মধ্যে রয়েছেন অটোরিকশাচালক জাহিদ (১৮) ও অটোরিকশার তিন যাত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কালিকাপুর সড়কে অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে উভয় যানবাহনের চালকসহ মোট পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত মোটরসাইকেলচালক চঞ্চল দাস গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আনন্দ দাসের ছেলে।
অপরদিকে, অটোরিকশাচালক জাহিদ (১৮) একই ওয়ার্ডের বাসিন্দা। তিনি বদরের ছেলে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স