ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আ'সা'মি দুখু গ্রে'ফ'তা'র

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৯ ১৪:২৩:২৪
ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আ'সা'মি দুখু গ্রে'ফ'তা'র ব্রাহ্মণবাড়িয়ায় ১১ মামলার আ'সা'মি দুখু গ্রে'ফ'তা'র
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় রুবেল ওরফে দুখু (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি,চুরি, অস্ত্র, মারামারি ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের টেংকেরপাড় এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। দুখু ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর গ্রামের মো. হোসেনের ছেলে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দুখুর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির চারটি, চুরির একটি,অস্ত্র আইনে একটি, মারামারি ও বিস্ফোরক আইনে একটি, মারামারির আরেকটি, সি.আর. (নালিশি) মামলা একটি এবং অন্যান্য একটি মামলাসহ মোট ১১টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দুখুকে এর আগেও একাধিকবার গ্রেফতার করা হয়েছিল। তবে জামিনে মুক্ত হয়ে পুনরায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত দুখুকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি আরও বলেন, “ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও শহর এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। অপরাধী যে-ই হোক, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ