ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীতে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে উপজেলা প্রশাসনের সচেতনতামূলক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৯ ১২:৩৫:২০
ধনবাড়ীতে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে উপজেলা প্রশাসনের সচেতনতামূলক কর্মসূচি ধনবাড়ীতে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে উপজেলা প্রশাসনের সচেতনতামূলক কর্মসূচি
শহিদুল ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলার পানকাতা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী। এ সময় কৃষি, সমবায়, সমাজসেবা ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের কর্মকর্তারা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী স্বাস্থ্য সুরক্ষায়

পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য ও পরামর্শ দেন। পরে তিনি বিদ্যালয়ের আঙিনা, ওয়াশব্লকসহ সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের পরিবেশ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন। উল্লেখ্য, প্রতিবছর বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়। দিবসটির মূল উদ্দেশ্য হলো সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং সংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ