ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে বাংলালিংক কর্মীকে এ'লো'পাতা'ড়ি কু'পি'য়ে লাখ টাকা ছি'নতা'ই

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-১০-২৮ ১৯:৪৯:০১
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে এ'লো'পাতা'ড়ি কু'পি'য়ে লাখ টাকা ছি'নতা'ই বাগেরহাটে বাংলালিংক কর্মীকে এলোপাতাড়ি কুপিয়ে লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটে শেখ আল আমিন (৩৪) নামের বাংলালিংকের এক কর্মীকে কুপিয়ে প্রায় এক লাখ টাকা ও অফিসের ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

 

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ এলাকার কাঠালতলা মোড়ে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।আহত শেখ আল আমিন বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বাগেরহাটে বাংলালিংকের কর্মী হিসেবে কাজ করে।

 

স্থানীয় বাসিন্দা শেখ তানভীর বলেন, ঘটনার কিছুক্ষণ আগে আলামিন ভাই আমাকে ফোন করেন তাকে দুর্বৃত্তরা তার ওপর হামলা করেছে। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তার কাছে থাকা অফিসের ব্যাগে প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

সহকর্মী মো. মাছুম বিল্লাহ আহমেদ বলেন, ঘটনার আগে আল আমিনের সঙ্গে আমার কথা হয়েছিল। আল আমিন দ্রুত ব্যাংকে যাওয়ার কথা বলে বের হয়েছিলেন। পরে তাকে ফোন করে বলেন দুর্বৃত্তরা কুপিয়ে তার টাকা-পয়সা নিয়ে গেছে। 

 

আহত শেখ আল আমিন বলেন, সবসময় এভাবেই চলাফেরা করি কিন্তু কখনও এমন হয়নি। ঘটনার সময় পেছনের সড়ক দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল আমার পাশ দিয়ে সামনে গিয়ে পথ আটকে দাঁড়ায়। মোটরসাইকেলটিতে তিনজন ছিলেন। তাদের একজনের মাথায় হেলমেট ছিল। কাছে যেতেই তারা চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। একপর্যায়ে তারা আমার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। হামলাকারীদের কাউকে চিনতে পারিনি। ব্যাগে টাকা ও পণ্যসহ এক লাখ টাকার মতো ব্যাগে ছিল। এরপর আমি আর কিছু বলতে পারি না।

 

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, আহত আল আমিনকে বিকেলের দিকে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

বাগেরহাট সদর থানার ওসি মো. শামসুল আরেফিন বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ